বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৬৬ বার

কুমিল্লার লাকসামে গর্ভধারণের সাত মাসের মাথায় শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম হয়েছে। মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁকিতে রয়েছে।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে লাকসাম বেসরকারি একটি (জেনারেল হসপিটাল) হাসপাতালে ওই পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি শারমিন।

তিনি সদর উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের খন্দকারবাড়ির হাফেজ মিজানুর রহমানের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, মাত্র সাত মাসের মাথায় শারমিন বাচ্চা প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাচ্চাগুলো।

জেনারেল হাসপাতালের ম্যানেজার এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টা ৩ মিনিটের দিকে জরুরি অবস্থায় শারমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ মিনিট পরই তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লতিফা আহমেদ লতা বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com