বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

দেশে বন্যায় মৃত্যু শতাধিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৭২ বার

বন্যাজনিত কারণে বুধবার আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানা গেছে- সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলায় তিনজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন আর ফরিদপুরে সাপের কামড়ে মৃত্যু হয়েছে একজনের। এছাড়া গত ৩০ জুন থেকে এই পর্যন্ত ডায়রিয়া, আরআইটি’র মতো রোগে আক্রান্ত হয়েছেন মোট ৪০ হাজার ৭১০ জন।

দেশজুড়ে ১৬৩টি উপজেলার অনেক এলাকা ও ফসলের ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার কারণে হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত ভেসে যাওয়ায় অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ১৯৯৮ সালের পর যা সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা বলে মনে করা হচ্ছে।

বন্যার পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বুধবার সকালে সারা দেশের পাঁচটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, যা পরবর্তী ৪৮ ঘন্টার অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, গঙ্গা ও পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com