বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

২ স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৬০ বার

ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোবিবার সকালে উপজেলার সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

পুলিশ জানায়, ধামরাই সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ওই দুই ছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়।

এর পর গতকাল শনিবার রাতে ওই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন দুই ছাত্রীর পরিবার।

এদিকে, শনিবার সকালে ওই শিক্ষক দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ওই শিক্ষকের বিরুদ্ধে আরও অনেক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘গ্রেপ্তার শিক্ষককে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com