শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বাড়লো বিমান ভ্রমণের খরচ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৮০ বার

বাংলাদেশে বিমানে যাত্রায়াত খরচ বৃদ্ধি করা হয়েছে। ‘বিমানবন্দর উন্নয়ন এবং নিরাপত্তা ফি’ নামে আজ রোববার থেকে এই বর্ধিত ফি নেয়া হচ্ছে। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে ভ্রমণের ক্ষেত্রে আলাদা হারে এই ফি নেয়া হচ্ছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্ষেত্রে বাংলাদেশের যে কোন বিমানবন্দর দিয়ে সার্ক-ভুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ৫ ডলার এবং নিরাপত্তা ফি ৬ ডলার দিতে হবে। আবার দেশে ফিরে আসার ক্ষেত্রেও সমপরিমাণ অর্থ দিতে হবে। অন্যদিকে সার্কভূক্ত দেশের বাইরে ভিন্ন কোন দেশে গেলে যাওয়া এবং আসার ক্ষেত্রে একজন যাত্রীকে ৪০ ডলার দিতে হবে। শুধু বিদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেই নয়, দেশের ভেতরে অর্থ্যাৎ অভ্যন্তরীন রুটের যাত্রীদেরকেও বিমানবন্দর উন্নয়ন এবং নিরাপত্তা ফি দিতে হবে। দেশের অভ্যন্তরে একবার বিমানবন্দর ব্যবহার করলে দিতে হবে ১৭০ টাকা।

এ ব্যাপারে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক জানান, বাংলাদেশের বিমান বন্দরগুলো পরিচালনার ক্ষেত্রে প্রতিবছর প্রায় ৪০০০ কোটি টাকা খরচ হয়। এ পরিচালনা ব্যয় মেটানোর জন্যই এ ফি নেয়া হচ্ছে। এতে প্রতিবছর সরকার ৬০০ কোটি টাকার মতো পাবে বলে আশা করেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরণের ফি নেয়া হয় দাবি করে মহিবুল হক বলেন, এই রিজিওনের ভেতরে আমরা সবচেয়ে বিলম্বে এটা কার্যকর করছি এবং সবচেয়ে কম অর্থ নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com