বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বাসচাপায় প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৪৮ বার

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব (২১) ও আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। দুজনেই এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সকালে ওই দুই যুবক একটি মোটরসাইকেল করে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। এসময় তাদের মোটরসাইকেলটি ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই দুই শিক্ষার্থী নিহত হন। স্থানীয়রা এ সময় ধাওয়া দিয়ে যাত্রীবাহী বাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে যান।

খবর পেয়ে মানিকগঞ্জ গোলরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের দাবি, সাকুরা পরিবহনের চালকরা ওই রাস্তা দিয়ে বেপরোয়া চালানোর কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com