বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সিনহা হত্যা : জেলগেটে ওসি-ইন্সপেক্টরসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৬৯ বার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আজ সোমবার সকালে জেলগেটে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

এর আগে গতকাল রোববার ঘটনাস্থলে গণশুনানি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই শুনানি হয়। এদিন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সরাসরি হত্যার দিনের ঘটনা শোনেন তদন্ত কমিটির সদস্যরা।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরপর গণশুনানির জন্য ১২ আগস্ট সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন (অব:) সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে র‌্যাবকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com