বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৩৬ বার

রাজশাহীর বাঘায় বাউসা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আপত্তিকর অবস্থায় ধরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ইউপি সদস্যের নাম ইমাজ আলি (৫০)। তিনি উপজেলার আরপাড়া গ্রামের বাসিন্দা ও বাউসা ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে নিজ এলাকার স্থানীয় এক ভ্যানচালকের স্ত্রীর সঙ্গে ইমাজ আলীর পরকীয়া সম্পর্ক রয়েছে। সেই সুবাদে ইমাজ আলি প্রায় ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত করেন। সর্বশেষ গতকাল সোমবার রাতে ইউপি সদস্য ওই গৃহবধূকে নিজ বাড়িতে ডেকে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন। এ সময় এলাকাবাসী তাদেরকে আপত্তিকর অবস্থায় আটকে রেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বাঘা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক তার সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকেসহ ইউপি সদস্যকে আটক করে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই গৃহবধূর ১১ বছর ও ৫ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

এ বিষয়ে বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ‘ওই মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক কিংবা অবৈধ মেলামেশা ছিল কি না এবং এই ঘটনার সত্যতা আছে কি না, সেটা আমার জানা নেই।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘গৃহবধূর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই এগৃহবধূকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com