শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

কাশ্মির পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধিদলের উদ্বেগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৫৪৫ বার

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টারি পার্টির প্রতিনিধিরা। তাদের অভিমত- উপত্যকার মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত। মঙ্গলবার কাশ্মিরের পরিস্থিতি খতিয়ে দেখে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানিয়েছে ইইউ এমপিদের দল। এ দিকে ভারত অধিকৃত কাশ্মিরকে দু’টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত আজ ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।

ভারত অধিকৃত কাশ্মিরের পরিস্থিতি সরেজমিন ঘুরে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন সদস্য মঙ্গলবার সেখানে পৌঁছেন। দিল্লির পক্ষ থেকে কাশ্মির সফরের আমন্ত্রণ পাওয়া এই ২৭ জনের মধ্যে ২২ জনই বিভিন্ন কট্টর দক্ষিণপন্থী দলের রাজনীতিক। উগ্র ইসলামবিদ্বেষী ও অভিবাসীবিদ্বেষী অবস্থানের জন্য তাদের আলাদা পরিচিতি রয়েছে।

কাশ্মিরে পা রাখার আগেই দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করেছেন তারা। এই সফরকে অবশ্য তাদের ‘ব্যক্তিগত সফর’ হিসেবেই বর্ণনা করা হচ্ছে। কেননা, আনুষ্ঠানিকভাবে তাদের এ সফর ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে নয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও এএনআই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com