বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ক্যাসিনোকাণ্ডে অভিযুক্তরাও পদ-পদবি পেতে তৎপর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ২৪৬ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ৩০ নভেম্বর। সম্মেলনের শেষে ঢাকার দুই নগরীর শীর্ষ চার নেতার নাম ঘোষণা করা হয়। সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশনা দেন পরবর্তী ২১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার। কিন্তু প্রায় তিন মাসের মতো বেধে দেওয়া তার সে সময় পেরিয়ে গেছে আরও ছয় মাস আগে। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসেনি। সংশ্লিষ্টরা বলছেন, কমিটির সার্বিক কাজ শেষ পর্যায়ে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ ও বন্যার কারণে কমিটি ঘোষণার কাজে বিলম্ব হচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি দিতে দলীয় হাইকমান্ডের নির্দেশনা রয়েছে।

আসন্ন এ কমিটিতে যে কোনো মূল্যে ঠাঁই পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ক্যাসিনোকা-সহ নানা অপকর্মে অভিযুক্ত বিতর্কিত নেতারা। নগর আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতাদের সঙ্গে তো বটেই, কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের কাছেও চলছে তাদের জোর লবিং। এমনকী বিগত দিনে আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না- এমন লোকও নগরের গুরুত্বপূর্ণ পদে বসতে উঠেপড়ে লেগেছেন। আর এসব নিয়ে নগরের দুই শীর্ষনেতার মধ্যে স্নায়ুর লড়াই চলছে বলেও জানিয়েছে একাধিক সূত্র।

মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণে ক্যাসিনো কর্মকা-, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপকর্মের কারণে বিতর্কিত ছিলেন যেসব নেতা, তাদের অনেকেরই আনাগোনা বেড়ে গেছে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। জোর গুঞ্জন রয়েছে, ক্ষমতাসীন দলটির গুরুত্বপূর্ণ পদ-পদবি বাগিয়ে নিতে মোটা অঙ্কের টাকা ঢালতেও প্রস্তুত কেউ কেউ। তাদের এখন দেখা যাচ্ছে প্রভাবশালী নেতাদের দুয়ারে দুয়ারে। নেতিবাচক কর্মকাণ্ডের কারণে অভিযুক্ত ঢাকার দুই সিটির অন্তত চারজন কাউন্সিলর জোর লবিং শুরু করেছেন নতুন কমিটিতে ভালো পদ পেতে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদ পেতে জোর তৎপরতা চালাচ্ছেন যারা, তাদের অধিকাংশই ব্যবসায়ী। তারা তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ নন; আগে কখনো আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত পর্যন্ত ছিলেন না। অথচ টাকার জোরে দলীয় পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। উত্তর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ৬টি পদে এমন ব্যবসায়ীদের দেখা যেতে পারে বলে ইতোমধ্যে খবর চাউর হয়েছে।

ঢাকার দুই অংশে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের এমন দুই নেতা আমাদের সময়কে জানান, ক্যাসিনোকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ছিল এমন ১২ নেতাকে মহানগরের কমিটিতে রাখার চেষ্টা চলছে। শুধু তাই নয়, চাঁদাবাজি ও পদবাণিজ্যের অভিযোগ থাকা ব্যক্তিরাও প্রভাব খাটিয়ে নগরের কমিটিতে ঠাঁই পেতে চান। এ দুই নেতার ভাষ্য, চূড়ান্ত কমিটিতে যদি বিতর্কিতরা আসেন- তা হলে সেটি হবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শুদ্ধি অভিযানের বিপরীতে অবস্থান নেওয়ার শামিল। কিন্তু আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা উপেক্ষা করেই চলছে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী আমাদের সময়কে বলেন, ‘আমরা কোনো বিতর্কিত লোককে নগর কমিটিতে জায়গা দেব না। ব্যক্তিগতভাবে আমি এই বিষয়ে কঠোর থাকব। কেউ যদি চাপ প্রয়োগ করে এ রকম কাউকে কমিটিতে আনতে চায়, তা হলে আমি সবাইকে জানিয়ে দেব। এ বিষয়ে কোনো ছাড় দেব না।’

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আমাদের সময়কে বলেন, কমিটি গঠনের প্রস্তুতি রয়েছে। চলছে শোকের মাস আগস্ট। আগস্টের পর আমরা খসড়া কমিটি নেত্রীর কাছে জমা দেব। কাউন্সিলর বা বিতর্কিতদের কোনোভাবেই জায়গা দেওয়া হবে না আসন্ন এ কমিটিতে, দৃঢ়তার সঙ্গে বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com