বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ঢাকার নাখালপাড়ায় বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৫৯ বার

রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এই তথ্য জানিয়েছে।

নিহত স্বামী-স্ত্রীর বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তারা বলছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা কাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান বলেন, ‘বাড়িটি একটি এনজিওর অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটিতে একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া গেছে। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।’

পুলিশ জানায়, মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের লাশ পাওয়া যায়। নারীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে পুরুষের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান জানান, নিহত নারী এনজিওটিতে পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। তিনি বাড়িটিতে তার স্বামীকে নিয়ে রাতে থাকতেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com