বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভারতে রোহিত শর্মাকে ফেলে প্রেমের টানে গৃহবধূ বাংলাদেশে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৩৮ বার

প্রেমের টানে ভারতের ছত্রিশগড় রাজ্য থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রেমিকের বাড়িতে ছুটে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। তার নাম শ্রীমতি সুনিয়া সাউ (২৮)। তার সঙ্গে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীমতি সুনিয়া সাউ ভারতের ব্লাশপুর ছত্রিশগড় রাজ্যের মঙ্গলি জেলার জেড়াগাও থানার মৃত ফাগুরাম সাউ ও রাজকুমারী দম্পতির মেয়ে। তিনি একই রাজ্যের ধনউড়া এলাকার রোহিত শর্মার স্ত্রী।

অন্যদিকে, প্রেমিক ওবাইদুল হকের (৩৬) বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাশিপুর ইউনিয়নের অনন্তপুর চানদোলার পাড় গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবুল কাসেম আলীর ছেলে।

গত ২৫ জুলাই দুই দেশের দালালের মাধ্যমে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রেমিকের বাড়িতে আসেন তিনি। স্থানীয়দের চোখের আড়ালে গত এক মাস ধরে প্রেমিক ওবাইদুল হকের বাড়িতে ঘর-সংসার করে আসছিলেন ওই ভারতীয় তরুণী।

ভারতীয় ওই তরুণী বলেন, ‘প্রেম করে চার বছর আগেই ভারতের দিল্লীতে আমরা বিয়ে করেছি। আমি জন্মভুমি ও পরিবারের মায়া ত্যাগ করে বাংলাদেশে স্বামীর বাড়িতে এসেছি। আমার একটি ছেলে সন্তান রয়েছে। তাই আমি এখানেই ঘর-সংসার করে থাকতে চাই।’

স্থানীয়রা জানান, ওবাইদুল হকের প্রথম স্ত্রী কল্পনা বেগম স্বামীর দ্বিতীয় বিয়েকে মেনে নিয়ে ঘর-সংসার করে আসছিল। কিন্তু গত কয়েকদিন ধরে প্রথম স্ত্রী কল্পনা বেগমের সঙ্গে স্বামীর ঝগড়াঝাটি হওয়ায় ভারতীয় তরুণীর বিয়ের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

তারা আরও জানান, ওবাইদুল হক ভারতে গিয়ে রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চার বছর আগেই ভারতের দিল্লী শহরে তাকে বিয়ে করে। তাদের ঘরে একটি তিন বছরের ছেলে সন্তানও রয়েছে। সেই সন্তানসহ ওই নারী এক মাস আগে সীমান্ত পেরিয়ে স্বামী ওবাইদুল হকের বাড়িতে চলে আসে।

ওবাইদুল হক প্রেম করে ভারতীয় তরুণীকে বিয়ের কথা স্বীকার করে বলেন, ‘আমি বৈধভাবে ভারতে তাকে বিয়ে করেছি। সে বর্তমানে আমার সঙ্গে বাড়িতে অবস্থান করছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমন্ডার মিরাজ বলেন, ‘ভারতীয় ওই নারীকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com