শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কোভিড রাজনীতিই কি হবে জয়ের ট্রাম্পকার্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে গোটা বিশ্বের শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটিতে বেজে উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনের দামামা।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য এ ভোট কেন্দ্র করে দুই বড় দল ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট শিবির এখন ব্যস্ত সময় পার করছে প্রচারে। দেশের এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

প্রতিনিয়তই দুজনের মধ্যে চলছে নানা ইস্যুতে তর্ক। এর মধ্যেই গোটা যুক্তরাষ্ট্রে তুমুল আলোড়ন ফেলেছে কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলন, যা এখন পরিপূর্ণ বর্ণবাদবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। কিন্তু এত বড় একটি ইস্যু ছাপিয়েও মার্কিন রাজনীতিতে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে দেশের কোভিড পরিস্থিতি।

মহামারী এখনো নিয়ন্ত্রণে আনতে না পারায় জো বাইডেন ধারাবাহিকভাবে ট্রাম্প প্রশাসনের তুমুল সমালোচনা করে যাচ্ছেন। বসে নেই ট্রাম্প শিবিরও। এরই মধ্যে কোভিড পরিস্থিতিকে কাজে লাগিয়ে জনমন জয় করতে নির্বাচনের দুদিন আগেই অর্থাৎ ১ নভেম্বরের মধ্যে করোনার টিকা বিতরণের জন্য সব অঙ্গরাজ্যকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

ফলে অনেকেই বলছেন, অন্য সব ইস্যু ছাড়িয়ে আসন্ন ৪৯তম এ মার্কিন নির্বাচনে জয়ের ট্রাম্পকার্ড হয়ে দাঁড়াতে পারে কোভিড রাজনীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মে মাসেই বলে দিয়েছেন- আসন্ন নির্বাচনে করোনাই হতে পারে প্রধানতম ইস্যু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com