বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

করোনা আক্রান্ত এমপি বাবুকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য (এমপি) মো. আক্তারুজ্জামান বাবুকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে সাতটায় খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর ঘাঁটি থেকে হেলিকপ্টারে করে এমপি বাবুকে ঢাকায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ।

তিনি বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় আক্তারুজ্জামানের করোনাভাইরাস পজিটিভ আসে। এমনিতে তিনি সুস্থ আছেন। একটু জ্বর ছিল। সেটা এখন কমে গেছে। মাঝে মাঝে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আক্তারুজ্জামান বাবুকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com