বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি, এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৯ বার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের চিকিৎসকেরা সাংবাদিকদের এ কথা বলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে ওয়াহিদা খানমের অবস্থার উন্নতি হওয়ায় এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে তাকে এইচডিইউতে নেওয়া হচ্ছে।

ওয়াহিদা খানমের চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রধান ও হসপিটালের নিউরোট্রমা বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন সাংবাদিকদের বলেন,‘৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষে তাকে এইচডিইউতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আমরা এইচডিইউতে নিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘তাকে (ওয়াহিদা) আইসিইউতে রাখার প্রয়োজনীয়তা নেই। তার ডান পাশ অবশ। সেটার কোনো উন্নতি এখনো হয়নি। এটার উন্নতি হবে, কীভাবে হবে, সেটা আমরা বলতে পারব না।’

ওয়াহিদা খানমের শরীরের ডান পাশের উন্নতির জন্য তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে বলেও জানান চিকিৎসকরা।

এদিকে, একই হামলায় আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের (৭০) কোমরের নিচের অংশ হঠাৎ অবশ হয়ে গেছে।

গত বুধবার মধ্যরাতে ঘোড়াঘাটের ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে দুর্বৃত্তরা ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com