মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হাতকড়া নিয়েই পালালেন যুবলীগ নেতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার

বরগুনা সদর উপজেলায় গাঁজাসহ ওয়ার্ড যুবলীগ সভাপতি মিরাজ গাজী প্রিন্স ও তার সহযোগী কাশেমকে আটক করে ১০ নম্বর নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান মিরাজ গাজী।

এ ঘটনায় আজ মঙ্গলবার বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রনজিৎ কুমার দাসসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার করা অন্য দুজন হলেন সহকারী পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম ও কনস্টেবল তৌহিদুল। ওই পুলিশ ফাঁড়িতে পরিদর্শক সঞ্জয় কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম। তিনি বলেন, ‘বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com