শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চিরনিদ্রায় শায়িত কে এস ফিরোজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৭ বার

রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ। আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে, সামরিক কবরস্থানের মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। কে এস ফিরোজ করোনা আক্রান্ত থাকায়, তার দাফনে খুব বেশি মানুষের সমাগম করতে দেওয়া হয়নি।

বরেণ্য এই অভিনেতার দাফনের সময়ে উপস্থিত ছিলেন অভিনেতা আহসানুল হক মিনু, অভিনেতা আহসান হাবীব নাসিম, নাট্যপ্রযোজক সাজু মুনতাসির, নাট্যনির্দেশক নরেশ ভূঁইয়াসহ বেশ কয়েকজন থিয়েটারকর্মী।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা আহসান হাবীব নাসিম বলেন, কে এস ফিরোজ ভাইকে শেষ শ্রদ্ধা জানাতে আমরা তার দাফনে শরিক হই। তিনি করোনা আক্রান্ত ছিলেন তাই নিয়ম মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সামরিক কবরস্থানেই তার জানাজা অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসে আক্রান্ত আজ সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন কে এস ফিরোজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com