বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তিন জেলেকে বঙ্গোপসাগরে ডোবালেন প্রতিপক্ষের লোকরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৪ বার

পূর্ব শত্রুতার জেরে জেলেদের মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাগরে হাবুডুবু খাওয়ার পাঁচ ঘণ্টা পর ওই জেলেদের উদ্ধার করা হয়। তালতলী থানায় ও তালতলী প্রেসক্লাবে এসে আজ রোববার এমন অভিযোগ করেন ওই ট্রলারের মালিক সোলেমান (২৫) ও তার বাবা আবুল হোসেন হাওলাদার।

লিখিত অভিযোগে তারা জানান, সাগরে জাল পাতাকে কেন্দ্র করে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের সঙ্গে পাশের শানু খলিফা গংদের বিরোধ চলে আসছিল। আবুল হোসেন হাওলাদারের ছেলে জেলে সোলেমান গত বুধবার তার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে জাল ফেলতে যান।

ওই জাল টানার সময় হঠাৎ করে শানু খলিফা তার বড় ট্রলারটি সোলায়মানের ট্রলারের ওপর আড়াআড়িভাবে উঠিয়ে দেন। এতে করে সোলায়মানের ট্রলারটি তাৎক্ষণিকভাবে ডুবে যায়। সোলায়মানের ট্রলারসহ তিনজন জেলে পাঁচ ঘণ্টা সাগরে হাবুডুবু খায়। পরে আরেকজন জেলে ট্রলার এনে তাদের উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার হওয়া ওই তিন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com