শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দরিদ্র মানুষ যেন বিনামূল্যে ভ্যাকসিন পায় : জিএম কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৫ বার

করোনাভাইরাসের ভ্যাকসিন বের হলেই যেন দেশের প্রতিটি হত দরিদ্র মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পায় সেটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত অসুস্থ ও দুস্থ নেতা-কর্মীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘ভ্যাকসিনের ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত। কিন্তু যাদের পয়সা আছে তারা ভ্যাকসিন পাবে আর যাদের টাকা নেই তারা ভ্যাকসিন পাবে না এমন পরিস্থিতি যেন না হয়।’

করোনা চিকিৎসা সম্পর্কে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘প্রতিটি সরকারি হাসপাতালে করোনাভাইরাসের চিকিকিসা সেবা নিশ্চিত করতে হবে। যে সকল হাসপাতালে করোনা চিকিৎসা সেবা আছে সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আর যে সকল হাসপাতালে করোনা ইউনিট নেই, সে হাসপাতালগুলোতে করোনা ইউনিট জরুরি ভিত্তিতে চালু করতে হবে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘করোনা নিয়ে দেশের মানুষ মারাত্মক বিভ্রান্তিতে আছে। কেউ জানেনা করোনা সংক্রমণ বেড়েছে নাকি কমেছে। আবার করোনায় মৃত্যু হার বেড়েছে নাকি কমেছে তাও পরিস্কার নয়। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা ইউনিট ফাঁকা, চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে। কিন্তু এখনো করোনা আক্রান্ত রোগী নিয়ে মানুষের হাসপাতালে-হাসপাতালে ছোটাছুটির সংবাদ পাওয়া যাচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের কাজের সমন্বয়হীনতা পরিস্কারভাবে ফুটে উঠেছে।’

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com