মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মাদ্রাসাছাত্রকে বেধড়ক মারধর শিক্ষকের, ভিডিও ভাইরাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৫ বার

সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন এক শিক্ষক। শিশুকে প্রকাশ্যে মারধরের ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, গত ১১ সেপ্টম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মথনেরটেক এলাকায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থী শরিফুল ইসলামকে (১৩) প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম। এ সময় ওই শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে বেঁধে রেখে ভয়ভীতি প্রদর্শন করেন। এলাকাবাসী ওই শিক্ষককে দ্রুত গেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষক দুই ছাত্রকে মারধর করার সময় আহত শিশুরা তাদেরকে না মারতে অনুরোধ করলেও তিনি থামেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে- প্রকাশ্যে ওই শিক্ষক এক শিশুকে বেঁধে রেখে অন্য শিশুকে বেত দিয়ে পেটাচ্ছেন। শিশুটি চিৎকার করলেও ভয়ে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে দুই শিশুর পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।

শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীমের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। এদিকে, আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদ্রাসাছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com