মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বোমা মেরে কারাগার উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা জোরদার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার

লালমনিরহাট জেলা কারাগার বোমা মেরে উড়িয়ে দিয়ে সাথী ভাইদের নিয়ে যেতে চিঠি ও মোবাইলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রোববার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কারাগার কর্তৃপক্ষ। আর আজ সোমবার বেলা ১২টার দিকে কারাগারের মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত সপ্তাহে লালমনিরহাট কারাগারের জেল সুপার ও জেলা প্রশাসককে একটি উড়ো চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে সাথী ভাইদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে গত শনিবার বিকেলে জেল সুপার কিশোর কুমার নাগকে একটি টেলিটক নম্বর থেকে ফোন করে একইভাবে হুমকি দেওয়া হয়।

ফোনে জেল সুপারকে বলা হয়, যেকোনো মূল্যে জেলখানা থেকে তাদের সাথী ভাইদের মুক্ত করা হবে। উড়িয়ে দেওয়া হবে কারাগার। মোবাইল ফোনে এমন কলের পরপরই কারাগারের রাস্তাসহ আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়। হঠাৎ নিরাপত্তা জোরদার হলে বিষয়টি প্রকাশ পায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে এখন তেমন কিছু বলা যাচ্ছে না। সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে জানানো হবে।’

লালমনিরহাটের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, ‘জিডি আমাদের নিরাপত্তার একটি অংশ। জেলখানার নিরাপত্তা সারাদেশে সব সময় থাকে। নিরাপত্তার বিষয়গুলো আলোচনা করা হয় না।’

তিনি বলেন, ‘১৯০ জনের ধারণক্ষমতার এ কারাগারে এখন পর্যন্ত ৪৬৬ জন আসামি ও কয়েদি রয়েছেন। যার মধ্যে এ কারাগারে নাশকতার বিভিন্ন মামলায় জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ২০ জন রয়েছেন।’

লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর বলেন, ‘হুমকি দিয়ে গত সপ্তাহে আমার কাছে ও জেল সুপারের কাছে একটি করে চিঠি আসে। এরপর জেল সুপারকে মোবাইলে হুমকি দেওয়া হলে জিডি করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারাগারে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com