বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪৩ জন, শনাক্ত ১৭১৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৬ বার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৮০২ জন। এ ছাড়া একই সময়ে আরও ১ হাজার ৭২৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৫ আগস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com