বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লালমনিরহাটের ছয় ইউনিয়নে উপনির্বাচন ২০ অক্টোবর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার

লালমনিরহাটের ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডা: আতিয়ার রহমান, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউপি চেয়ারম্যান খ ক শফিকুল ইসলাম মারা যান।

এছাড়া, বিভিন্ন রোগে মদাতী ইউপির সদস্য আব্দুল লতিফ, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউপির এক সদস্য ও সদর উপজেলার গোকুন্ডা ইউপির এক সদস্য মারা যান।

তাদের মৃত্যুতে শূন্য হয়ে পড়া ওইসব পদে আগামী ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘নির্বাচন সংক্রান্ত চিঠি পেয়ে আমরা প্রস্তুতি নেয়া শুরু করেছি।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com