মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সৌদিতে চালু হচ্ছে বিমানের নিয়মিত ফ্লাইট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৭ বার

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে ঢাকা-সৌদি নিয়মিত ফ্লাইট। তবে শুধুমাত্র জেদ্দা, রিয়াদ ও দাম্মামে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল বুধবার রাতে বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিমানের ওয়েবসাইটে বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার দাম্মাম থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে রিয়াদে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে। ২৪ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ফ্লাইট চালাবে বিমান। এছাড়া, চট্টগ্রাম-জেদ্দা-ঢাকা রুটে ২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোমবার, ঢাকা-জেদ্দা-চট্টগ্রাম রুটে ২০ সেপ্টেম্বর থেকে প্রতি রোববার ফ্লাইট পরিচালনা করা হবে।

করোনাকালে সৌদি আরব ভ্রমণে কারা যেতে পারবেন এবং ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্যও দিয়েছে বিমান। সংস্থাটির www.biman-airlines.com ওয়েবসাইটে তথ্যগুলো পাওয়া যাবে। যারা ভ্রমণ করবেন, তাদের www.absher.sa/portal/landing.html ; এ গিয়ে ভিসার মেয়াদ চেক করতে অনুরোধ জানিয়েছে বিমান।

তবে ভ্রমণের আগে অবশ্যই বাংলাদেশ সরকার নির্ধারিত ল্যাব থেকে যাত্রার ৪৮ ঘণ্টা আগে করোনাভাইরাসের টেস্ট করিয়ে ৬ কপি ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট সঙ্গে রাখতে নির্দেশনা দিয়েছে বিমান কর্তৃপক্ষ। সৌদি আরবের বিমানবন্দরে নেমে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ফরম পূরণ করে তা বিমানবন্দরের হেলথ কন্ট্রোল সেন্টারে জমা দিতে হবে। এছাড়া, ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত থাকতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com