শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আসন্ন শীতে করোনা আরও মারাত্মক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩০ বার

চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আসন্ন শীতে আরও মারাত্মক রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার এ হুঁশিয়ারি দিয়ে সংস্থাটি জানায়, শীতের কয়েক মাস আগেই উত্তর গোলার্ধ্বের বিভিন্ন অঞ্চলে আশঙ্কাজনক হারে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক কারিগরি প্রধান মারিয়া ভ্যান কেরখোভ এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘শীতে মহামারির সম্ভাব্য রূপ চিন্তার বিষয়।’

মারিয়া আরও বলেন, সেপ্টেম্বর ফ্লু’র সময় নয়। উদ্বেগের বিষয় হলো, এ সময়ে শুধু যে সংক্রমণ বাড়ছে তাই নয়। স্পেন, ফ্রান্স, মন্টিনিগ্রো, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হাসপাতালে ভর্তি বাড়ছে। ভিড় বাড়ছে আইসিইউগুলোতে। গুরুতর অসুস্থ বেশিরভাগই ১৫ থেকে ৪৪ বছর বয়সী করোনা রোগী।

এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি নতুন রোগি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ২০০ জন। মোট মৃত্যু ৯ লাখ ৪৫ হাজারের কাছাকাছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com