মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেয়েকে ধরিয়ে দিতে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন বাবা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার

টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে ধরিয়ে দিতে একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন আবদুল মান্নান নামের এক বাবা। গতকাল শুক্রবার মেয়ের ছবিসহ পুরস্কার ঘোষণা করে ওই বিজ্ঞাপন দেন তিনি। তার বাড়ি উপজেলার ঘেচুয়া গ্রামে।

গত বুধবার আবদুল মান্নান তার মেয়ের বিরুদ্ধে সখীপুর থানায় প্রতারণার অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী মান্নান পেশায় ঘোড়ার গাড়ির চালক। তিনি বছরখানেক ধরে নানা রোগে ভোগায় গাড়ি চালাতে পারছেন না। সম্প্রতি তিনি নিজের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকায় বাড়ি বিক্রি করেন। পরিবারে তার চার মেয়ে ও এক ছেলে। তার একমাত্র ছেলে বিয়ে করে আলাদা সংসার করছেন। চার মেয়েকেও বিয়ে দিয়েছেন।

আবদুল মান্নান ৯ সেপ্টেম্বর তার ছোট মেয়ে চায়না আক্তারকে সঙ্গে নিয়ে ওই পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা রাখতে যান। উপজেলার নলুয়া বাজারে অবস্থিত ব্যাংকে তাকে বসিয়ে রেখে চায়না টাকাসহ তার স্বামীকে নিয়ে সটকে পড়েন। তিনি মেয়ে ও জামাতার বাড়িতে গিয়ে তাদের খোঁজ পাননি। অবশেষে ২৩ সেপ্টেম্বর বুধবার তিনি সখীপুর থানায় মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন।

থানায় অভিযোগ করার পর গতকাল শুক্রবার একটি জাতীয় দৈনিকে মেয়ের ছবিসহ ‘ধরিয়ে দিন, উপযুক্ত পুরস্কার দেয়া হবে’ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন আবদুল মান্নান।

আবদুল মান্নান বলেন, ‘মেয়েটি আমার সঙ্গে প্রতারণা করেছে। চিকিৎসার জন্য বাড়ি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। ওই টাকা না হলে আমাকে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে হবে। আমি মেয়েকে বিশ্বাস করে ভুল করেছিলাম। আমার মেয়েকে পুলিশ অথবা যে কেউ ধরিয়ে দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।’

এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের বিষয়টি আমার জানা নেই। তবে গত বুধবার মেয়েকে আসামি করে বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত চলছে। তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটিকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com