মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইনে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৬ বার

এখন থেকে অনলাইনে ঘরে বসেই কেনা যাবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ। প্রতি কেজির দাম পড়বে ৩৬ টাকা। একজন গ্রাহক একবারে তিন কেজি পেঁয়াজ কিনতে পারবেন। আর এর জন্য একবারে ডেলিভারি চার্জ বাবদ সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ রোববার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে টিসিবির পেঁয়াজ অনলাইনে বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।  বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার এবার টিসিবির মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির চিন্তা করছে। বড় ব্যবসায়ীরাও পেঁয়াজ আমদানি করে টিসিবিকে দেবেন।’

তিনি আরও বলেন, অনেকেই সামাজিক কারণ ও সময়ের অভাবে রাস্তায় লাইনে দাঁড়িয়ে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। এ ছাড়া টিসিবির ট্রাক সংখ্যা বাড়ানোর সক্ষমতাও সীমিত। তাই ই-কমার্স প্রতিষ্ঠানকে যুক্ত করে অনলাইনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, আজ সন্ধ্যা অথবা কাল সকাল থেকে অনলাইনে ক্রেতারা পেঁয়াজের সরবরাহ আদেশ দিতে পারবেন। পাঁচটি প্রতিষ্ঠান আপাতত এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে। সেগুলো হলো চালডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদডটকম ও সবজিবাজারডটকম। আগামীকাল থেকে বিডিসোল ও একশপ এ কার্যক্রমে যুক্ত হতে পারে। প্রতিটি প্রতিষ্ঠানকে আপাতত তিন দিনে ৫০০ কেজি করে পেঁয়াজ দেবে টিসিবি। একজন ক্রেতা একাধিকবার যাতে পেঁয়াজ না কিনতে পারেন, তা তদারকিতে কমিটি গঠন করা হয়েছে। আপাতত এ সেবা ঢাকা ও চট্টগ্রামে সীমিত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com