মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

স্ত্রীকে গরম খুন্তির ছেঁকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৪ বার

রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ এলাকায় স্ত্রীর গায়ে জ্বলন্ত সিগারেট ও গরম খুন্তির ছেঁকা দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মুমূর্ষ অবস্থায় শিউলি বেগম (২২) নামে ওই গৃহবধূকে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, পীরগঞ্জের মোজাফফরপুর গ্রামের ফয়জার রহমানের ছেলে বিপুল মিয়া রিমুর সাথে পার্শ্ববতী গাইবান্ধার সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদুপর গ্রামের ফেরদৌস মিয়ার মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। শিউলির পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে স্বামী। কিন্তু চাহিদা অনুযায়ী যৌতুক দিতে না পারায় সোমবার রাতে স্ত্রী শিউলীর শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেট ও গরম খুন্তি দিয়ে ছেঁকা দেয় রিমু। খবর পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শিউলিকে।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল আলম জানান, শিউলির শারীরিক অবস্থা এখনো উন্নতি হয়নি। তাকে সুস্থ করতে চিকিৎসা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com