বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রিজেন্ট কেলেঙ্কারি : সাহেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৭ বার

রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ডা. আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি।

আজ বুধবার দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউসুফ আলী, সহকারী পরিচালক ডা. শফিউর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

এর আগে গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। এরপর হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয়।

এর পরের দিন ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। পরে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থেকে গ্রেপ্তার করা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com