শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

প্রিয়াংকার এক পোস্টের দাম ২ কোটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সব মিলিয়ে তার ফলোয়ারের সংখ্যা ৫৭ দশমিক ৫ মিলিয়নের বেশি। এই ফলোয়ারদের কাজে লাগিয়ে বেশ মোটা অঙ্কের টাকা আয় করেন প্রিয়াংকা।

গত বছর যুক্তরাজ্যভিত্তিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সংস্থা হপার এইচকিউ ইনস্টাগ্রাম পোস্ট থেকে সর্বাধিক অর্থ আয় করা প্রোফাইল মালিকদের নামের তালিকা প্রকাশ করেছে। সেখানে আছে এ তারকার নাম। জানা গেছে, প্রিয়াংকা চোপড়া তার ইনস্টাগ্রামে প্রতি বিজ্ঞাপনমূলক পোস্টের জন্য প্রায় ২ কোটি রুপি নিয়ে থাকেন, বলিউডের সব নায়িকার মধ্যে যা সর্বাধিক আয়।

প্রিয়াংকা চোপড়ার জনপ্রিয়তা নিয়ে অবশ্য নতুন করে বলার কিছু নেই। শুধু ভারত নয়, বিশ্বজুড়েই আজ বিখ্যাত তিনি। হলিউডে নানা সময় নানা প্রজেক্টে কাজ করে বিশ্বের প্রায় প্রতিটি কোনায় স্বীকৃতি অর্জন করেছেন। গুণী এ অভিনেত্রী ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com