শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আমার ভিডিও বেঁচে আয় করে স্যাম : পুনম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৯ বার

বিয়ের মাত্র ১২ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে হানিমুনে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ করেন ভারতের বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পান্ডে। এ ঘটনায় তার স্বামী স্যাম বম্বেকে গোয়া পুলিশ গ্রেপ্তার করলেও জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তবে এখনো মামলা তার মাথার উপর ঝুলছে। কী হয়েছিল সেই রাতে? এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারে পুনম জানান, প্রায় দেড় বছর ধরে স্যাম বম্বের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। শুরু থেকেই অত্যাচার করতেন স্যাম। বিয়ে করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে- এমনটা ভেবেই সেপ্টেম্বরের ১১ তারিখ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় গোয়ায় মধুচন্দ্রিমায় যাওয়ার পর। ২৩ সেপ্টেম্বর রাতে অত্যাচার চরমে পৌঁছায়।

অভিনেত্রীর দাবি, তিনি পুলিশকে ডাকেননি। হোটেলের ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে কর্মীরাই গোয়া পুলিশকে খবর দিয়েছিলেন। স্যাম নাকি নৃশংসভাবে তাকে মারধর করছিলেন। পুনমের মুখের একপাশ ফুলে গিয়েছিল। পরে মেডিকেল পরীক্ষার পর পুনম জানতে পারেন স্যামের মারের চোটে তার ব্রেন হেমারেজ হয়ে গেছে। আপাতত ঠিক আছেন বলেই জানিয়েছেন পুনম। কিন্তু তিনি এই স্বল্প সময়ের বিবাহিত জীবন থেকে মুক্তি চান।

গুঞ্জন শোনা যাচ্ছে, অর্থ এবং সম্পত্তির লোভে পুনম স্যাম বম্বেকে বিয়ে করেছেন। এমন খবরে ব্যথিত পুনম। তিনি জানান, তিনি নন বরং স্যাম তার ভিডিও বেঁচে রোজগার করেন। এখন নাকি পুনমের কাছে অভিযোগ ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটিও করছেন।

কিন্তু এই দুঃস্বপ্নের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন পুনম। তিনি জানান, আবারও নিজের সিঙ্গলহুডে ফিরে যেতে চান তিনি। আর অনুরাগীদের উপহার দিতে চান নিজের ভিডিও।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নগ্ন-অর্ধনগ্ন ছবি-ভিডিও প্রকাশ করে কিংবা রাতের আধারে রাস্তায়, আবার কখনো স্টেডিয়ামে লুকিয়ে গিয়ে গায়ের পোশাক খুলে আলোচনায় থাকেন পুনম। সমালোচনাও কম নেই তার বিরুদ্ধে। সহকর্মীর বিরুদ্ধে যৌনাচরণ বা নিগ্রহের ভিত্তিহীন অভিযোগ করেও আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com