রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বললেন এনবিআর চেয়ারম্যান; কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার তীব্র গরমের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষক সাময়িক বরখাস্ত পাম্পে দাঁড়িয়ে শতাধিক মোটরসাইকেল, বোতলে দেওয়া হচ্ছে তেল চিরকুট লিখে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’, পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন পররাষ্ট্র প্রতিমন্ত্রী; যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার বিচার চায় বাংলাদেশ আইসিসিতে ওঠেনি তামিম ইকবালের নাম! নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস

নিউইয়র্কে প্রতিদিন করোনা সংক্রমণের সংখ্যা হাজারের বেশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৮ বার

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শুরুর দিকের কেন্দ্রস্থল নিউইয়র্ক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়ে আক্রান্তের সংখ্যা দৈনিক এক হাজার ছাড়িয়েছে। গতকাল রোববার স্থানীয় কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

গভর্নর এন্ড্রু কোমোর অফিস থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, গত ৫ জুনের পর আক্রান্তের এই সংখ্যা সর্বোচ্চ। কোমো এক টুইটে বলেন, শুক্রবার ৯৯ হাজার ৯৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে দেড় হাজার জনের করোনা পজিটিভ।

তিনি বলেন, এটি গুরুত্বপূর্ণ যে নিউইয়র্কবাসীকে করোনা মোকাবিলায় মৌলিক বিধিনিষেধ মেনে চলতে হবে। এতে করোনা পরিস্থিতির অবনতি ও শীতকালীন ফ্লু মোকাবেলায় সক্ষমতা তৈরি হবে।

কোমো আরও বলেন, ‘আমরা নিবিড়ভাবে করোনা পরিস্থিতির ডাটা নিউইয়র্কবাসীর নজরে রাখব; যাতে তারা নিজেদের এবং পরিবারের জন্য সচেতন হতে পারেন। করোনা সংক্রমণের সর্বোচ্চ সীমা অতিক্রমের পর থেকে নিউইয়র্কের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।’

করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০ লাখ লোক আক্রান্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ৫ হাজার লোকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com