শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

এত কিছুর পরও স্বামীর কাছেই ফিরলেন পুনম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৫ বার

বিয়ের মাত্র ১২ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে হানিমুনে গিয়ে যৌন নিগ্রহ ও মারধরের অভিযোগ তুলেছিলেন ভারতের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। তবে এত কিছুর পরও তিনি ফিরে গেলেন তার স্বামী শ্যাম বম্বের কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামী শ্যাম বম্বের সঙ্গে বিয়ের একটি হাসিখুশি ছবি পোস্ট করেছেন পুনম। তিনি বলেছেন, ‘আমরা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সবকিছু ঠিক করে নিচ্ছি।’ পুনমের কথার প্রসঙ্গ ধরেই শ্যাম বম্বে বলেন, ‘আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, আমরা আবারও একসঙ্গেই থাকছি।’

বিতর্কিত মন্তব্য করে বার বার আলোচনায় আসা এ বলিউড অভিনেত্রী বলেন, ‘আসলে কী জানেন, আমরা দুজন দুজনকেই খুব ভালোবাসি। একে অপরের প্রেমে পাগল, তাই সবকিছু মিটিয়ে নিতেই হবে।’

গত ৯ সেপ্টেম্বর স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেছিলেন পুনম পাণ্ডে। এমনকি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনম জানিয়েছিলেন, তার স্বামী তাকে এত মারধর করেছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শ্যাম বোম্বের হাতে মার খেয়ে পুনম হাসাপাতালে ভর্তি ছিলেন বলেও জানা যায়। এখানেই শেষ নয়, স্বামী শ্যাম বোম্বে তার ভিডিও বিক্রি করে টাকা রোজগার করেন বলেও অভিযোগ করেছিলেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নগ্ন-অর্ধনগ্ন ছবি-ভিডিও প্রকাশ করে কিংবা রাতের আধারে রাস্তায়, আবার কখনো স্টেডিয়ামে লুকিয়ে গিয়ে গায়ের পোশাক খুলে আলোচনায় থাকেন পুনম। সমালোচনাও কম নেই তার বিরুদ্ধে। সহকর্মীর বিরুদ্ধে যৌনাচরণ বা নিগ্রহের ভিত্তিহীন অভিযোগ করেও আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com