রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে লাখ টাকা আদায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪১ বার

ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর পুলিশ ফাঁড়ির আইসি এসআই শাহিদুর রহমানের বিরুদ্ধে আসামি রিমান্ডে এনে ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, কুশাডাঙ্গা গ্রামের হোসেন আলী ম-লের ছেলে আবু সিদ্দিক বাদী হয়ে মহেশপুর থানায় একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামালের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দত্তনগর ফাঁড়ির এসআই শাহিদুর রহমান আসামি আটক করে পরদিন আদালতে পাঠান এবং রিমান্ডের জন্য আবেদন করেন। আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ আগস্ট তারিখে আদালত থেকে মোস্তফা কামালকে পুলিশ হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। অভিযোগ উঠেছে, রিমান্ডে থাকা অবস্থায় পরিবারের কাছে তাকে ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে এক লাখ টাকা চান এসআই শাহিদুর রহমান।

২৭ আগস্ট রাত ১০টার দিকে দত্তনগর ফাঁড়ির পাশে ইশেলডাঙ্গা মাঠে মোস্তফা কামালের স্ত্রী ফয়জুন্নেছা ও তার ছেলে মেহেদী হাসানের কাছ থেকে প্রতিবেশী জিল্লুর রহমান ও যোগাযোগকারী মহেশপুরের এক আইনজীবীর উপস্থিতিতে ঘুষের এক লাখ টাকা গ্রহণ করেন এসআই।

এসআই শাহিদুরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com