শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘অন্ধকার জগতে’র বাসিন্দা জাহ্নবী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার

বলিউডে পা রাখার পর থেকেই ‘স্বজনপোষণ’ শব্দটি ক্রমাগত তাড়া করে বেড়াচ্ছে জাহ্নবী কাপুরকে। একাধিকবার তিনি অনলাইন দুনিয়ার আক্রোশ সামলেছেন। আর ‘গুঞ্জন স্যাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ ছবিতে অনবদ্য অভিনয় করে নিন্দুক আর সমালোচকের মুখ বন্ধ করেছেন। শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় জাহ্নবীর। ওই ছবিতে তাকে দেখা গিয়েছিল নরম, হাসিখুশি রাজস্থানি এক তরুণীর চরিত্রে। এবার শ্রীদেবীকন্যা অভিনয় করতে যাচ্ছেন অন্ধকার জগতের এক কুখ্যাত বাসিন্দার ভূমিকায়।

দক্ষিণ ভারতের সুপারহিট ছবি ‘কোলামাভু কোলিলা’র হিন্দি রিমেকটি নির্মাণ করবেন সিদ্ধার্থ সেনগুপ্ত। নাম চূড়ান্ত না হওয়া এ ছবির দৃশ্যধারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে। এটি প্রযোজনা করবেন আনন্দ এল রাই। তিনি জানান, অপরাধ জগৎ নিয়ে নির্মিত ছবিটি এক তরুণীকে কেন্দ্র করে; যে অল্পসময়ে অর্থ উপার্জনের লোভে মাদকচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে জড়িয়ে পড়ে তার পুরো পরিবার।

এদিকে নির্মাতা বনি কাপুর মেয়ে জাহ্নবীকে নিয়ে ‘বোম্বে গার্ল’ নামের একটি ছবির ঘোষণা দিয়েছিলেন অনেক দিন আগে। শিগগির এর দৃশ্যধারণ শুরু হতে পারে বলে জানা গেছে। ছবির গল্প এক বিদ্রোহী কিশোরীর জীবনের ওপর। পরিচালনা করবেন সঞ্জয় ত্রিপাঠী। এ ছাড়া জাহ্নবীকে নিয়ে বনি কাপুর আরও একটি ছবি নির্মাণের কথা ভেবেছেন। সেটি মালয়ালম ছবি ‘হেলেন’-এর রিমেক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com