বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মোহাম্মদপুরে ব্যক্তিকে গলা কেটে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৩১ বার

রাজধানীর মোহাম্মদপুরে শিরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় ৮ নম্বরে থাকতেন। তিনি বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতেন।

নিহতের ছেলে মো. মামুন বলেন, ‘আমার বাবা কাজ শেষে বাসায় ফেরেন। তিনি বাসায় যাওয়ার সময় তার সঙ্গে আমার শেষবার কথা হয়। এর কিছু সময় পরে একজন আমাকে ফোন দিয়ে জানান, আমার বাবাকে কারা যেন কুপিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা লাশ রাস্তার পাশে পড়ে আছে। তার সঙ্গে কারও শত্রুতা আছে বলে আমার জানা নেই।’

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) বলেন, একতা হাউজিং এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। এরই মধ্যে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তদন্ত শুরু করেছে। সিআইডির কাজ শেষ হলে সুরতহাল প্রতিবেদন করা হবে। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতরা যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com