সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নারীকে বিবস্ত্র করে নির্যাতন : গ্রেপ্তার আরও ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৫৪ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম- মাইনুদ্দিন সাহেদ (৫১)। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জের একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখলীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মাইনুদ্দিন সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হতে পারে।’

পুলিশ সুপার জানান, নারীকে নির্যাতন ও ভিডিওচিত্র প্রকাশের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নির্যাতন ও ভিডিওচিত্র ছড়ানো মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি পাঁচজন এজাহারবহির্ভূত। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, এই মামলার আসামি ও দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালাম গতকাল বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। রাতে তাকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে কালামকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com