সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জে জোড়া খুনের দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল হোসেন, হাফিজার রহমান ও আজিজল হোসেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল হোসেন মারা গেছেন। অপর তিন আসামিকে খালাস দেয়া হয়।

গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান শফিক জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পুরবো জিনিয়া গ্রামে আবুল হোসেনের সাথে প্রতিবেশী মফিজল হকের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয়। জমির পাকা ধান যাতে কাটতে না পারে সেজন্য সেখানে আবুল হোসেন ও তার স্বজনরা ধানের জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখে। মফিজল হক তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ধান কাটতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয়।

এব্যাপারে নিহতের স্বজন মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর সুন্দরগঞ্জ থানার এসআই সারোয়ার্দী ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com