শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৯২ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বিতর্ক বাতিল করা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের এ আয়োজন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস (সিপিডি)।

সিএনএন, ওয়াশিংটন পোস্টসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় সিপিডি। মূলত এই বিতর্কটি ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত ট্রাম্প সেটা মানতে রাজি হননি। সে কারণেই এটি বাতিল করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটা স্পষ্ট যে আগামী ১৫ অক্টোবর কোনো বিতর্ক হবে না। তবে নির্ধারিত সময়েই তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। নির্ধারিত ২২ অক্টোবরে শেষ বিতর্ক আয়োজনেই পূর্ণ মনোযোগ দেবে সিপিডি। দুই প্রার্থীই এ বিতর্কে অংশ নিতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থাটি।

তবে ট্রাম্পের প্রচারণা দলের দাবি, বিতর্কে মার্কিন প্রেসিডেন্টের কাছে বাইডেনকে নাকানিচুবানি খাওয়া থেকে রক্ষা করতেই দ্বিতীয় বিতর্ক বাতিল করেছে সিপিডি। তাদের মতে, ট্রাম্প পুরোপুরি সুস্থ হয়েই দ্বিতীয় বিতর্কে স্বশরীরে উপস্থিত থাকতে পারতেন।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা এবং পর্যাপ্ত পরীক্ষা, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্বসহ অন্যান্য নিয়ম অনুসরণ করে টেনেসির ন্যাশভাইলে বেলমন্ট ইউনিভার্সিটিতে বিতর্ক এই অনুষ্ঠিত হবে।

ট্রাম্প-বাইডেনের শেষ বিতর্ক অনুষ্ঠান ১৫ মিনিট করে ছয়টি অংশে বিভক্ত থাকবে। প্রতিটি অংশের আলোচ্য বিষয় ঘোষণা করবেন অনুষ্ঠানের সঞ্চালক এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com