শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা চাঁদা না পেয়ে রাজশাহীতে কলেজে হামলা, শিক্ষকদের মারধর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরবে: পাকিস্তান

আবার বিয়ে করলেন শমী কায়সার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

আবার বিয়ে করলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিড়িতে বসেন তিনি। একেবারেই ঘরোয়া আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে এই অভিনেত্রীর পারিবারিক সূত্র জানিয়েছে। বরের নাম রেজা আমিন। দীর্ঘদিন ধরেই তাদের জানাশোনা ছিল বলে জানা গেছে।

শমী কায়সার এর আগে ২০০৮ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে বিয়ে করেন। তারও আগে ১৯৯৯ সালে ভারতীয় বিজ্ঞাপন নির্মাতা রিঙ্কুকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী।

শোবিজে ঢাকা থিয়েটার থেকে যাত্রা শুরু করলেও নব্বইয়ের দশকে অসংখ্য একক ও ধারবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শমী কায়সার। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী নাটক নির্মাণেও সুনাম কুড়ান। ধানসিঁড়ি নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com