রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শ্যালিকা নিয়ে পালিয়ে দৈহিক সম্পর্ক, ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৫০ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঘরে স্ত্রীকে রেখে ১৩ বছর বয়সী শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান ফিরোজ রানা। দৈহিক মেলামেশাও করেন দুজন। এ ঘটনায় ফিরোজের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার রাতে তাকে পাটগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলার পুর্ব সারডুবী এলাকা থেকে শ্যালিকাকে নিয়ে পালান দুলাভাই ফিরোজ। তার বাবার নাম জহরুল হক ভুট্টু। তারা পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইঞ্জিনপাড়া এলাকার বাসিন্দা।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাতীবান্ধার পুর্ব সারডুবী এলাকায় শ্বশুর বাড়ি থেকে গত বৃহস্পতিবার ১৩ বছর বয়সী শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান ফিরোজ রানা। তিনি ওই কিশোরীর সঙ্গে দৈহিক মেলামেশা করেছেন বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ফিরোজের স্ত্রীর ভাই বাদি হয়ে হাতীবান্ধা থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ তুলে একটি মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফিরোজকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com