সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের সেই বরকত রুবেলের বিচার শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৩০ বার

পৃথক দুই অস্ত্র মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা দুটির বিচার শুরু হলো। গতকাল রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালতে দুই মামলার অভিযোগ গঠন করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি দুলাল সরকার বলেন, অস্ত্র আইনে দায়েরকৃত দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য বরকত ও রুবেলকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ১৩/২০ নম্বর মামলায় বরকত ও রুবেল উভয়েই আসামি। এ ছাড়া ১৪/২০ নম্বর আরও একটি মামলায় আসামি হচ্ছেন রুবেল ও তার সহযোগী রেজাউল করিম বিপুল। নিয়ম অনুযায়ী আসামিদের অভিযোগ পড়ে শুনিয়ে জানতে চাওয়া হয়, তারা দোষী না নির্দোষ। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে আদালত ১৩/২০ নম্বর মামলায় ২৭ অক্টোবর ও ১৪/২০ নম্বর মামলায় ২ নভেম্বর সাক্ষ্য শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।

গত ৭ জুন রাতে শহরের বদরপুর থেকে ৯ সহযোগীসহ গ্রেপ্তার করা হয় বরকত ও রুবেলকে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মাদক, ম্যাগাজিন ও গুলিসহ সাতটি অস্ত্র জব্দ করা হয়। পরের দিন কোতোয়ালি থানার এসআই সাখাওয়াত হোসেন ও এসআই আব্দুল জব্বার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে এই দুটি মামলা দায়ের করেন। এ দুটি মামলার তদন্ত শেষে ২৭ জুন ও ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com