শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনায় মৃত্যুঝুঁকি বেশি অবিবাহিত পুরুষদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩২৬ বার

মহামারী করোনা ভাইরাসে অবিবাহিত পুরুষদের মৃত্যুর আশঙ্কা বেশি। এমনটাই দাবি করেছেন সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষক ভেন ড্রেফি। সম্প্রতি নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে ভেন ড্রেফি একাধিক মানদণ্ডের কথা উল্লেখ করেছেন। সেই বিষয়গুলোর ওপর করোনায় মৃত্যুর আশঙ্কা নির্ভর করে বলে দাবি করছেন তিনি।

ভেন ড্রেফি বলেছেন, অবিবাহিত পুরুষ, যাদের উপার্জনের পরিমাণ কম ও যাদের শিক্ষার মান কম, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত দেশে যাদের জন্ম তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। সুইডিস ন্যাশনাল বোর্ড অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার তালিকাভুক্ত আক্রান্তদের নিয়ে এ গবেষণা করা হয়েছে। গবেষণায় যারা অংশ নিয়েছেন তাদের বয়স ২০ বছরের বেশি।

গবেষকের দাবি, যেসব পুরুষের শিক্ষার মান কম, উপার্জনও কম তাদের করোনায় তাদের মৃত্যুর আশঙ্কা বেশি। অন্যান্য রোগের ক্ষেত্রেও এ প্যাটার্ন দেখা যায়।

এর কারণ হিসেবে গবেষকরা বলছেন, যাদের শিক্ষার মান কম তাদের মধ্যে যে কোনো রোগের বিষয় সচেতনতা কম হয়। আবার কম উপার্জন করলে চিকিৎসা বা স্বাস্থ্যের ক্ষেত্রে খরচও কম করা যায়। অবিবাহিতদের লাইফস্টাইল অন্যরকম হয় বলে মত গবেষকদের। অবিবাহিত পুরুষের শরীরে অজান্তে বিভিন্ন রোগে দানা বাঁধে। আর তাতে করোনায় মৃত্যুহার কিছুটা বেড়ে যায়।

গবেষণায় বলা হয়েছে, পুরুষদের তুলনায় মেয়েদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ও মৃত্যুর আশঙ্কা অনেকটাই কম। নারীদের তুলনায় পুরুষদের করোনায় মৃত্যুর মৃত্যুর ঝুঁকি প্রায় দ্বিগুণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com