শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২২৮ বার

গাজীপুরের কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান (৭২) নামে আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদযন্ত্রের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল মাহবুবুর রহমান। আগে থেকেই তিনি হৃদযন্ত্রের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।

তিনি আরও জানান, আজ ভোরে তার অবস্থার অবনতি হলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মাহবুবুরকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com