শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ঢাকা-৫ উপনির্বাচন : পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৮৮ বার

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদ। আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ।

সালাহ্উদ্দিন আহমেদ জানান, ৫০নং ওয়ার্ডের ৯ নম্বর কেন্দ্র যাত্রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির এজেন্টরা গেলে তাদের স্কুল প্রাঙ্গণ থেকে জোর দিয়ে বের করে দেওয়া হয়। এ ছাড়াও ৬৮নং ওয়ার্ডের হাজী আদর্শ মোয়াজ্জেম আলী হাই স্কুল, সানারপাড় রুস্তম আলী হাইস্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬নং ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল, সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল ফাদ্রাসা,৭০নং ওয়ার্ডের আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেল্লা ও ৬৬নং ওয়ার্ডের ১৪৮ ও ১৪৯ কেন্দ্র থেকে বিএনপির সব পোলিং এজেন্টদের পুলিশের সামনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দিয়েছে। আর ৪৮নং ওয়ার্ডের সব কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী।

৫০ নম্বর ওয়ার্ড ধানের শীষের সমন্বয়কারী মিতু আক্তার অভিযোগ করেছেন, নৌকা সমর্থকরা কেন্দ্রে তাদের দাঁড়াতে দিচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, মান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ, শামীম শিকদার স্কুল এন্ড কলেজ ও সেরাজুল ইসলাম ভূঁইয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই। মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

গত ৬ মে আওয়ামী লীগের সংসসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে ঢাকা-৫ আসনে। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি থানা নিয়ে ঢাকা-৫ সংসদীয় আসনটি গঠিত। এগুলো হলো- মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী (আংশিক)। এই আসনে ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ১ হাজার ৯৫টি বুথে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। যাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com