সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কিশোরীকে ধর্ষণ ফুফার, ভিডিও ধারণ ফুফুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৭০ বার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুফুর কাছে দর্জির (টেইলার্স) কাজ শিখতে গিয়েছিল কিশোরী জয়া (ছদ্মনাম)। সেখানে ফুফার দ্বারা ধর্ষণের শিকার হয় সে। আর এ ঘটনার ভিডিও ধারণ করেন কিশোরীর ফুফু নিজেই!

উপজেলার এ ঘটনায় গতকাল শুক্রবার একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। ফুফু নাজমা বেগম ও ফুফা আজির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের দুজনকেই আদালতে তোলা হলে কারাগারে পাঠান বিচারক।

মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার করগাও ইউনিয়নের শ্রীধরপুর গুমগুমিয়া গ্রামে ফুফু নাজমা বেগমের কাছে দর্জির কাজ শিখতে যায় জয়া। গত বুধবার সন্ধ্যায় নাজমার স্বামী আজির উদ্দিন তাকে ধর্ষণ করেন। ভাতিজীকে ধর্ষণে সহযোগীতার পাশাপাশি পুরো ঘটনা মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করেন নাজমা। জয়ার মা মেয়েকে বাড়ি নিয়ে যেতে আজির উদ্দিনের বাড়িতে যান। সেখানে তাকে ঢুকতে বাধা দেন নাজমা। এ ছাড়া জয়াকেও আটকে রাখেন। পরে গ্রামের লোকজন নিয়ে জয়াকে উদ্ধার করেন তার মা।

গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় জয়ার মা বাদি হয়ে নাজমা ও আজির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদতার ফোর্স নিয়ে রাতেই অভিযান চালিয়ে আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেন।

এসব তথ্য নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com