সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রেললাইনে ঘুমিয়ে চিরনিন্দ্রায় তিনজন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৪৭ বার

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের স্বল্পদশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন স্বল্পদশাল গ্রামের দুই ভাই মো. রিপন মিয়া (২৫) ও মো. স্বপন মিয়া (২৩) এবং প্রতিবেশী মুখলেছুর রহমান (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল বলেন, গ্রামের কয়েকজন রেললাইনের পাশের জলাশয়ে রাতে মাছ ধরতে গিয়েছিল। রাতের কোনো একসময় রেললাইনের ওপর তারা ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে এই পথে যাওয়া একটি ট্রেনে তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা লাশ তিনটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com