সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’

অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা রিমান্ডে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৪৮ বার

নোয়াখালীর চাটখিল উপজেলায় হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে (২৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান শরীফকে (৩২) দুই মামলায় চারদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) মোহাম্মদ সাঈদীন নাঁহী এ আদেশ দেন।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে আসামি মজিবুর রহমান শরীফকে ধর্ষণ ও অস্ত্র মামলায় পাঁচদিন করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ৭ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী শুনানি শেষে তাকে ধর্ষণ মামলায় তিনদিন ও অস্ত্র মামলায় একদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, গতকাল বুধবার ভোরে কৌশলে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তার দুই সন্তানকে অন্য কক্ষে আটকে রেখে ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন শরীফ। ধর্ষণ শেষে ওই গৃহবধূর বিবস্ত্র ছবি, ভিডিও ধারণ ও মুঠোফোন নম্বর নিয়ে বিষয়টি কাউকে জানালে বংশের সবাইকে হত্যার হুমকি দিয়ে যান তিনি। সেদিন দুপুরে এ ঘটনায় গৃহবধূ চাটখিল থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণাত অভিযান চালিয়ে শরীফকে গ্রেপ্তার করে।

রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি, অফিসসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি ইতালিয়ান পিস্তল, দুটি গুলি, দুটি মোবাইল, একটি বিয়ারের খালি ক্যান, তিনটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

এদিকে, এ ঘটনায় উপজেলা যুবলীগ থেকে শরীফকে বহিষ্কার করা হয়েছে। তিনি চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্ল্যাহ পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরীফকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com