শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সাফার বিপরীতে কলকাতার অভিনেতা ঋষি কৌশিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৮৪ বার

ঋষি কৌশিক। পশ্চিমবঙ্গের ‌‘ইস্টি কুটুম’ নাটকে বাহার স্বামী বা ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের দুর্দান্ত অভিনেতা। বাংলাদেশেও তার পরিচিতি অনেক। ওপার বাংলার এই অভিনেতা এবার অভিনয় করলেন সাফা কবিরের বিপরীতে। বাংলাদেশের একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন তারা।

নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। এটি রচনা করেছেন আফরিন জামান লীনা। আর রাকেশ বসুর পরিচালনায় নাটকটির কাজ এখন চলছে শ্রীমঙ্গলে।

বাংলাদেশের নাটকে অভিনয় প্রসঙ্গে ঋষি কৌশিক বলেন, ‘অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছি। এতে অভিনয় করার বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিচালক রাকেশ বসুর সঙ্গে যোগাযোগ করা হয়। এতে আমার চরিত্রটি বেশ সুন্দর। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যেও আমি মুগ্ধ। আশা করি, নাটকটি সবার পছন্দ হবে।’

সাফা কবির বলেন, ‘গতানুগতিক কোনো গল্প নয়, একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। এতে আমার চরিত্রটি ক্যান্সার আক্রান্ত এক মেয়ের। তাছাড়া শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শুটিং হচ্ছে। বেশ ভালো লাগছে।’

নাটকের গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসাতেই থাকেন সাফা কবির। সেখানেই তাদের দুজনের পরিচয়। একটা সময় তৈরি হয় ভালোবাসার সম্পর্কও। কিন্তু পরিণতিটি সুখকর নয়।

রবি কিরণ প্রোডাকশন হাউস থেকে নির্মিত ‘চিলেকোঠার ভালোবাসা’ শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান এর নির্মাতা রাকেশ বসু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com