সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

করোনায় মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২২১ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার করোনাভাইরাস ধরা পড়লে ওইদিনই মনিরুজ্জামান বাচ্চুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে না ফেরার দেশে চলে যান তিনি।

মির্জা মনিরুজ্জামান বাচ্চুর বাড়ি মধুখালীর গন্দর দিয়া গ্রামে। রেজাউল জানান, আজ বাদ আসর মধুখালী ঈদগাহ মাঠে জানাজা শেষে বাচ্চুকে প্রশাসনিক ব্যবস্থাপনায় মধুখালী কবরস্থানে দাফন করা হবে।

বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, বিএনপির সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, আওয়ামী লীগের সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com