শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আবারও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩২৭ বার

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নতুন করে কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামীকালের বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে ছুটির বিষয়ে বিস্তারিত জানাবেন।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘বর্তমান অবস্থা বিবেচনা করে এখনই স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। তাই চলমান ছুটি বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত  শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। কিন্তু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারই ছুটি ঘোষণা করা হবে। তবে ছুটি কতদিন বৃদ্ধি করা হবে, বৈঠকে আলোচনা করে তার সিদ্ধান্ত গৃহীত হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com